বন্ধুদের সঙ্গে ফেইসবুকের স্ট্যাটাস শেয়ার

ফেইসবুকের নতুন ব্যক্তিগত নিরাপত্তা সেটিংসকে যাঁরা ডিফল্ট হিসেবে গ্রহণ করেছেন, তাঁদের স্ট্যাটাস ফেইসবুক ব্যবহারকারী না হলেও দেখা যায়। চাইলে আপনার ফেইসবুক স্ট্যাটাস আপনার নির্বাচিত কিছু বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। এ জন্য স্ট্যাটাস বক্সে আপনার স্ট্যাটাস লিখুন। এবার শেয়ার বাটনের আগে তালা চিহ্নিত বাটনে ক্লিক করুন এবং কাস্টমাইজ থেকে নির্বাচন করে নিন কার কার সঙ্গে আপনার ফেইসবুক স্ট্যাটাস শেয়ার করতে চান।
0 comments :