অনলাইনে ফাইলের ভাইরাস স্ক্যান

কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করা না থাকলে সাধারণত কোনো ফাইলে ভাইরাস আছে কি না তা জানা যায় না। অ্যান্টিভাইরাসের বিকল্প হিসেবে অনলাইনে স্ক্যান করে নিতে পারেন আপনার দরকারি ফাইল। এ জন্য প্রথমে http://scanner.novirusthanks.org ঠিকানার ওয়েবসাইটে যান। এবার খালি বক্সে ক্লিক করে যেকোনো ফাইল নির্বাচন করুন। সাবমিট ফাইল লেখা অপশনে ক্লিক করুন। এবার আপনার নির্দিষ্ট করা ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস স্ক্যান হয়ে যাবে।
0 comments :