সফটওয়্যার দিয়ে সিমবিয়ান ফোন রিস্টার্ট করা

নকিয়া হ্যান্ডসেটে ফোন বন্ধ করার সুইচ থাকলেও এটি রিস্টার্ট করার সুযোগ নেই। অথচ অনেক সময় তা রিস্টার্ট করার প্রয়োজন পড়ে। নকিয়া হ্যান্ডসেটে রিস্টার্ট করার জন্য ইন্টারনেটে বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়। তেমনই একটি সফটওয়্যার হলো 'রিস্টার্ট এবং শাটডাউন'।
প্রথমেhttp://www.mediafire.com /?ntkv4vag06pycb1 থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এটি কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করতে হবে। ফাইলটি জিপ হিসেবে আছে, কম্পিউটারে প্রথমে তাই এটিকে আনজিপ করতে হবে। এরপর সেটি ডোঁ কেবলের মাধ্যমে মোবাইলে নিতে হবে এবং ইনস্টল করতে হবে। সফটওয়্যারটির সাইজ মাত্র ৯.৮ কিলোবাইট, তাই এটি বেশি মেমোরি নষ্ট করবে না। যেকোনো ফোনে তাই এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এরপর ইনস্টল দিন। এবার খুঁজে দেখুন অপশনে Restart Shutdown নামে দুটি ঘর যুক্ত হয়েছে। মোবাইল বন্ধ করতে চাইলে শাটডাউন বাটনটি চাপলেই হলো। আর রিস্টার্ট করার জন্য চাপতে হবে রিস্টার্ট বাটনটি।
0 comments :