Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Showing posts with label চ্যাটিং সফটওয়্যার. Show all posts

‘উবু’ চ্যাটিং সফটওয়্যার


উবু একটি ভিন্ন ধরনের চ্যাটিং সফটওয়্যার । যা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার । এ অনেক একটি উইন্ডোজ চ্যাটিং সফটওয়্যার । এর ব্যবহারে অনেক সুবিধা রয়েছে ।  যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে  ইন্টারনেট কল, এইচডি ভিডিও কল, হাইডেফিনেশন অডিও ইত্যাদি উবু জীবনকে আরো সহজ করে তুলেছে । এর আরো অনেক সুবিধা রয়েছে :-
১. উবু ভিডিও চ্যাট করার সুবিধা এমনকি মোবাইলেও
২. উবু ভিডিও কল ডেস্কটপের সাহায্যে
৩. ভিডিও চ্যাটরুম
৪. এইচডি ও হাই রেজ্যুলেশন ভিডিও সুবিধা
৫. পূর্ণ স্ক্রীন সুবিধা
৬. ভিডিও কল রেকর্ডিং সুবিধা
৭. ভিডিও মেসেজ সুবিধা
৮. স্ক্রীন শেয়ারিং সুবিধা
৯. ফোন কল সুবিধা
১০. ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা
১১. ফাইল শেয়ারিং সুবিধা (২৫ মেগাবাইট পর্যন্ত)
১২. সাইড বারে প্রদর্শনের সুবিধা
১৩. সহজেই বন্ধু যোগ করার সুবিধা
১৪. কল মি বাটন সুবিধা
১৫. ইচ্ছামতো প্রাইভেসি দেয়ার সুবিধা
১৬. সোশ্যাল নেটওয়্যার্কিং-এর সুবিধা

উবু সফটওয়্যারটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সফটওয়্যারে পরিণত হতে চলেছে ক্রমেই, শুধুমাত্র এর বৈশিষ্ট্যের কারণে । আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের  'LIKE' বাটনে ক্লিক করুন । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
 ধন্যবাদ!
















প্যাল টক- জনপ্রিয় চ্যাটিং সফটওয়্যার!


‘প্যাল টক’- একটি সফটওয়্যার। যা সবচেয়ে বড় ভিডিও চ্যাট কমিউনিটি। এর রয়েছে প্রায় পাচঁ হাজার ফ্রি অলাইন ভিডিও চ্যাটরুম পাশাপাশি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ বন্ধুদের সাথে চ্যাট করার সুযোগ রয়েছে। আর চ্যাট করতে পারেন খুব সহজেই একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটিতে চ্যাট করা ছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা; 


1.সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ১০ বন্ধুর সাথে।

2.ভিডিও এইচডি কোয়ালিটি

3.ফাইল ট্রান্সফার সুবিধা
4.এইচডি সাউন্ড কোয়ালিটি
5.নিজস্ব ভিডিও ইউআরএল (URL) তৈরীর সুযোগ
6.স্ক্রিন ক্যাপচারের সুবিধা
7.ফ্রি ইন্টারনেটে কল করার সুবিধা
8.ভিডিও মেসেজ পাঠানোর সুবিধা
9.বন্ধুদেরকে নিয়ে গ্রুপ তৈরীর সুযোগ


 সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!












সহজেই চ্যাট করুন আর ফ্রি এসএমএস পাঠান..!!



সহজেই চ্যাট করুন আর ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন নম্বরে। পাশাপাশি আপনি যেকোন ফাইলও শেয়ার করতে পারবেন। স্কাইপির মতোই সফটওয়্যারটি.. পাশাপাশি রয়েছে ভিডিও চ্যাটিং-এর সুবিধা। এটি দিয়ে আপনি গুগল টক, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, ফেসুবক-এ সরাসরি চ্যাট করতে পারবেন পাশাপাশি ফাইল, ছবিও শেয়ার করতে পারবেন। বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক –এ থাকা আপনার বন্ধুদের বন্ধু বানানোর জন্য আমন্ত্রণ জানাতে পারেন খুব সহজেই। আর এই সব কাজ করুন ‘টক.টু’ নামক একটি সফটওয়্যার ব্যবহার করে।সফটওয়্যারটি অপারেট করা অনেক সহজ। অনেকটা স্কাইপির মতোই এটি। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!












ফেসবুকের সাথে থাকুন সবসময়!- জেনে নিন কিভাবে!


সামাজিক নেটওয়ার্কগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক। ফেসবুকে আমরা প্রায় সবসময়ই অনলাইনে থাকি। কিন্তু আমাদের অনেক সময় একই ব্রাউজারে ফেসবুকের পাশাপাশি অন্য আরেকটি সাইটে ব্রাউজ করার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা ফেসবুকের অনলাইন লিষ্টের পাশাপাশি অন্য সাইট ব্রাউজ করতে পারি। আর এ কাজটি সহজেই করতে পারি ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহার করে। যার নাম ‘হু ইজ লাইভ’, এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অন্য সাইট ব্রাউজ করার সময় আপনার কোন ফেসবুক বন্ধু অনলাইনে আছেন তা দেখার পাশাপাশি চ্যাটও করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!




আপনার পিসি’তে নিমবাজ ব্যবহার করুন !

    
 ইন্টারনেট ব্যবহার করে মোবাইল থেকে মোবাইলে কথা বলার বেশ কিছু সফটওয়্যার রয়েছে। এগুলোর মধ্যে মানসম্পন্ন সফটওয়্যার আছে হাতে গোনা কয়েকটি। এর মধ্যে 'নিমবাজ' একটি। নিমবাজ ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে মোবাইলে (শুধু নিমবাজ থেকে নিমবাজে) বিনা মূল্যে কথা বলা যায়। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিমবাজ সিমবিয়ান তৃতীয় এবং পঞ্চম সংস্করণের স্মার্টফোনে সমর্থন করে। এ জন্য নিচে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। এরপর  সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করুন। তারপর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে যার সঙ্গে কথা বলতে চান তার ইউজার নেইম যুক্ত করে নিতে হবে। এরপর অনলাইন ফ্রেন্ডদের দেখতে পাবেন ব্যবহারকারী। সেখান থেকে যেকোনো ব্যবহারকারীকে কল করা যাবে। ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও কলও করা যাবে। ধন্যবাদ!














স্কাইপি- একটি অতি পরিচিত ও জনপ্রিয় সফটওয়্যার

আপনি কি ইন্টারনেটে কথা বলতে চান? আপনি কি ইন্টারনেটে ভিডিও কলিং  (এইচডি কোয়ালিটি সম্পন্ন) করতে চান? আপনি কি ইন্টারনেটে চ্যাট করতে চান? আবার সহজেই কোন ফাইল শেয়ার করতে চান, আপনার কোন বন্ধুর কাছে? হ্যাঁ, এর সবগুলো সুবিধাই পাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। এটি 'স্কাইপি', এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে ফ্রি'তে কথা বলতে পারবেন। এমনকি আপনি এখন ফেইসবুকের বন্ধুদের আপডেট দেখার পাশাপাশি আপনি চ্যাটও করতে পারবেন। এর আরেকটি মজার দিক হচ্ছে, আপনি খুব সহজেই আপনার স্ট্যাটস পরিবর্তন করে ইনভিজিবলও হতে পারবেন খুব সহজেই। আর এটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।ধন্যবাদ!!















কিউ কিউ চ্যাট- একটি সফটওয়্যার

চীনের অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে কিউ কিউ চ্যাট।এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে  এই সফটয়্যার তৎক্ষণাৎ অনুবাদ (ট্রান্সলেট) করা যায়।অর্থাৎ এটি ব্যবহার করে যখন চ্যাট করবেন তখন আপনি যদি ইংরেজি ভাষার বদলে বাংলা ভাষায় চ্যাট করার পাশাপাশি আপনি যেকোন ভাষায় অনুবাদ করে দেখাবে।আর এজন্য আপনাকে আগে থেকে ট্রান্সলেট অপশন থেকে ভাষা পছন্দ করে নিতে হবে।আবার চ্যাট করার পাশাপাশি আপনি পাচ্ছেন ইমেইল সুবিধা।সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।






ডাউনলোড করুন স্কাইপি!



কম্পিউটারের মাধ্যমে বর্তমানে আমরা চ্যাটিং করতে পছন্দ করি। আর এটি যদি হয় ভয়েস চ্যাট এবং ভিডিও চ্যাট, তাহলে তো সেটি হয় আরও মজার ব্যাপার।কেননা স্কাইপির এই ভার্সন দিয়ে আপনি ফেসবুকেও চ্যাট করার পাশাপাশি আপনার ওয়ালও দেখতে পারেন।এমকি স্ট্যাটাসও লিখতে পারেন।এমনকি এটি ব্যবহার করে যেকোন ফাইল সেন্ড অথবা রিসিভ করতে পারেন।আর এই সফটওয়্যারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি দিয়ে চ্যাট করার পর যেখান থেকে আপনি সর্বশেষ চ্যাট করেছিলেন, পরবর্তীতে সেখান থেকেই চ্যাট শুরু করতে পারেন। এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে






ফেইসবুকে ভিডিও চ্যাট!


সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের বন্ধুদের সঙ্গে এখন শুধু টেঙ্ট চ্যাটই নয়, ভয়েস ও ভিডিও চ্যাটও করা যায়। অনেকে ভয়েস চ্যাট ও ভিডিও চ্যাট করার জন্য আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। অন্য প্রান্তের বন্ধুরও একই ধরনের সফটওয়্যার ও অ্যাকাউন্ট থাকতে হয়। ফেইসবুকে ভিডিও বা ভয়েস চ্যাট করার এ রকম দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহারের নিয়ম এখানে দেওয়া হলো।

ভিচ্যাটার
অ্যাপ্লিকেশনটিতে অনলাইনে থাকা বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করার 'র‌্যানডম চ্যাট' নামে একটি ফিচার রয়েছে। র‌্যান্ডম চ্যাটের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ছাড়া অন্য অনলাইন ব্যবহারকারীদের সঙ্গেও ভিডিও চ্যাট করা যাবে। ব্যবহারকারীরা এতে নতুন অনেক বন্ধু পাবেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য http://apps.facebook.com/vchatterapp ঠিকানার সাইটে যেতে হবে। ফেইসবুকে লগইন করে অ্যাপ্লিকেশনটি অ্যাকাউন্টে ইনস্টল করে নিতে হবে। Videochat me নামে একটি অপশন পাওয়া যাবে। তবে ব্রাউজারে পপআপ ব্রাউজ সুবিধাটি অবশ্যই চালু থাকতে হবে। পপআপ চালু না থাকলে ব্রাউজার পপআপ চালু করার জন্য একটি নোটিশ দেবে। সেখানে পপআপ চালু করার সুবিধাও থাকবে।

টিনিচ্যাট
টিনিচ্যাটের মাধ্যমেও ফেইসবুক বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। ২০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে এ ফেইসবুক অ্যাপ্লিকেশনটিতে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি ব্যবহার করে গ্রুপ ভিডিও চ্যাট অথবা মিটিং করা যাবে। একই সঙ্গে ১২ জনকে ব্রডকাস্ট করতে পারবেন একেকজন ব্যবহারকারী। তবে ভিডিও চ্যাটিংয়ের জন্য ইন্টারনেট স্পিড অবশ্যই ভালো থাকতে হবে।




ফেইসবুক চ্যাটে ইমোটিকন এবং শব্দ ব্যবহার


ফেইসবুকে চ্যাট করার সময় অনেকে কোডিং লিখে ইমোটিকন ব্যবহার করে থাকেন। কিন্তু ফেইসমুড সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই কোনো কোডিং ছাড়াই বিভিন্ন ধরনের ইমোটিকন এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন কার্টুনও ব্যবহার করতে পারবেন। মজিলা ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপোরার ব্রাউজার ব্যবহারকারীরা http://facemoods.com/public/download/fbpage/Facemoods. বীব ঠিকানার ওয়েবসাইট থেকে এবং ক্রোম ব্রাউজারে https://chrome.google.com/extensions/detail/fdedppfdlabckijfnpikinclkgmdkdkb ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করুন।


পূর্ণ স্ক্রিনে ফেইসবুক চ্যাট


ফেইসবুকে অনলাইন থেকে চ্যাট করার সময় সাধারণত ছোট বক্সে চ্যাট টেক্সট প্রদর্শন করে। চাইলে ফেইসবুকের এ চ্যাট বক্সকে পূর্ণ স্ক্রিন করে চ্যাট টেক্সট দেখতে পারেন। এ জন্য প্রথমে আপনার ফেইসবুকে লগ-ইন করে চ্যাট বক্সে ক্লিক করুন। অপশনস থেকে পপ ইন চ্যাট ক্লিক করুন। এবার আপনার ফেইসবুক চ্যাটবক্স পূর্ণ স্ক্রিনে টেক্সট প্রদর্শন করবে। এ ছাড়া ফেইসবুক টেক্সটের পাশে অনলাইন বন্ধুদের নামের তালিকাও পাওয়া যাবে।


ফেইসবুক চ্যাটে আবেগচিহ্ন ব্যবহার


মজিলা ফায়ারফক্সে অ্যাড-অনস ইনস্টল করে ফেইসবুকে চ্যাট করার সময় বিভিন্ন ধরনের আবেগচিহ্ন বা ইমোটিকন ব্যবহার করতে পারেন সহজেই। প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/14013 সাইট থেকে মজিলা ফায়ারফক্স অ্যাড-অনস ইনস্টল এবং ফায়ারফক্সটি রি-স্টার্ট করতে হবে। এবার ফেইসবুকে লগ-ইন করুন। চ্যাটবারের ওপরে অনেকগুলো ইমোটিকন দেখতে পারবেন। ইমোটিকনগুলোতে ক্লিক করলে আপনার চ্যাট টেক্সটের সঙ্গে এ চিহ্নগুলোও যুক্ত হয়ে যাবে।