Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts

এয়ারটেল ব্যবহারকারীদের জন্য থ্রিজি ইন্টারনেট বোনাস!


সম্প্রতি চালু হয়ে গেছে থ্রিজি (তৃতীয় প্রজন্মের ইন্টারনেট) ইন্টারনেট যা কিনা আগের চেয়ে উন্নত ও অত্যাধুনিক। ইন্টারনেট ব্যবহারকারীরা এর ফলে আগের চেয়ে আরও দ্রুত গতিতে ইন্টারনেটের সুবিধা পাবে। থ্রিজির স্পীড হয় সাধারণত তিন ধরনের (০৩):-
১. 3G
২.3.5G
৩.3.7G


আমাদের পিসি হেল্প পেজ ফ্যানদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এয়ারটেল ব্যবহারকারী। তারা এয়ারটেল-এ প্রি-রেজিস্ট্রেশন করে ফ্রি ডেটা (৪০০ এমবি পর‌্যন্ত) পেতে পারেন। আর এজন্য নিচের লিংকে ক্লিক করুন। 
এয়ারটেল 3G বোনাস 
ধন্যবাদ!


0.facebook.com-এ সফলভাবে ব্রাউজ করার টিপস্!


বর্তমানে আমাদের দেশের মোবাইল অপারেটরগুলো ফেসবুক ফ্রি’তে ব্রাউজ করার সার্ভিস চালু করা হয়েছে। কিন্তু, অনেকেই এই সার্ভিসটি দিয়ে ব্রাউজ করলেও চার্জ কাটে কেন? এয়ারটেল-এর ক্ষেত্রে ডিফল্ট ব্রাউজ আর অন্যান্য বা গ্রামীণফোনের ক্ষেত্রে অপেরা মিনি দিয়ে ব্রাউজ করতে হয়। তা না হলে চার্জ করে থাকে। এছাড়া অবশ্যই ওয়াপ সেটিংস্ দিয়ে ডিফল্ট করে নিতে হয়।
 ধন্যবাদ!


অ্যান্ড্রয়েডের অটো ডেটা কনজ্যুমিং বন্ধ করার উপায়!


দিন দিন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে । আর নতুন ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে সময়ও লাগে । অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একটি প্রধান ও প্রাথমিক সমস্যা হচ্ছে কোন কারণ ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনে ব্যালেন্স কমে যায় । অর্থাৎ কোন প্রকার সার্ভিস ব্যবহার না করলেও এ্যাকাউন্ট ব্যালেন্স হ্রাস পায়। এর কারণটি হচ্ছে গুগল প্লে নামক অ্যাপটি যখন চালু থাকে । অর্থাৎ আমরা যখন প্রথমবার অ্যান্ড্রয়েড ফোনটি চালু করলেই গুগলের একটি এ্যাকাউন্টের অধীনে লগ-ইন করতে হয়। আর এই লগ-ইন করার ফলে গুগল-প্লে স্বয়ংক্রিয়ভাবে সেটি নিয়ে নেয় । যাদের ইন্টারনেট অ্যাক্টিভ থাকে, তাদের ক্ষেত্রে ইন্টারনেট ডেটা কনজ্যুম হতে থাকে । আর যদি কেউ ডেটা প্ল্যান নিয়ে থাকে, তবে সেক্ষেত্রে ব্যবহারকারীর মেইন ব্যালেন্স থেকে টাকা কাটা হয়। আর এই সমস্যার সমাধান নিম্নবর্ণিত:-  


১. প্রথমে, সেটিংস্-এ গিয়ে অ্যাকাউন্ট এন্ড সিঙ্ক্রোনাইজেশন-এ প্রবেশ করুন,
২. ব্যাকগ্রাউন্ড ডেটা অংশের টিক চিহ্নটি উঠিয়ে দিন,
৩. এরপর অটো সিঙ্ক্রোনাইজেশন অংশের টিক চিহ্নটি উঠিয়ে দিন,
৪. এবার হোমস্ক্রিন-এ গিয়ে লং প্রেস করুন,
৫. পপ-আপ উইন্ডো থেকে ‘ডেটা কানেকশন’ উইগেটটি সিলেক্ট করুন,
৬. ‘ডেটা কানেকশন’ উইগেটটি থেকে আপ-ডাউন অ্যারোটিতে প্রেস করে ডেটা সার্ভিস বন্ধ করুন । ইন্টারনেট চালানোর সময় আবার এই অপশনটিতে প্রেস করলেই ইন্টারনেট পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!

এ্যান্ড্রয়েডে পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন- জেনে নিন !


বর্তমানে প্রায় সবাই এ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহার করে থাকে । এ্যান্ড্রয়েড চালিত ফোনগুলোতে রয়েছে অনেক ধরনের সুবিধা । আর এরই অংশ হিসেবে ফোনটি নিরাপদ রাখার ক্ষেত্রে রয়েছে কয়েক ধরনের সুবিধা যেমন- পাসওয়ার্ড, প্যাটার্ন লক, পিন লক । এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিকিউরিটি সিস্টেমটি হচ্ছে ‘প্যাটার্ন লক’ , এটি অনেকেই ব্যবহার করে থাকে । আবার এটি ভুলেও যায় অনেকে । যেকারনে ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় । আর এটি করার জন্য অর্থও খরচ করতে হয় । কিন্তু, এবার কারও কাছে না গিয়ে আপনি নিজেই এই কাজটি করতে পারেন । আর এজন্য :-
১. প্রথমে ভলিউমের (আওয়াজ কমান-বাড়ানোর) বাটন দুটি চেপে ধরুন













২.  ফোন অন-অফ করার  বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয় । 
৩.এরপর দেখবেন চারটি অপশন আসবে, তার মধ্য থেকে রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন । এটি করার জন্য অপশন পছন্দের জন্য ভলিউমের বাটনগুলো এবং অন-অফ করার বাটনটি পছন্দ করার জন্য ব্যবহার করতে হবে । 
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে, ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত । 
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে, পরবর্তী আপডেটের জন্য 
নিচের বাটনে ক্লিক করুন । 
ধন্যবাদ!

আপনার এ্যান্ড্রয়েডকে এবার জেলি বিন-এ রুপান্তরিত করুন!


বতমানে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোই বেশি জনপ্রিয় এবং ব্যবহারকারীও অধিক । আবার এ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোও অপারেটিং সিস্টেম ভেদে হয়ে থাকে । এক্ষেত্রে দামেও পার্থক্য পরিলক্ষিত হয় । তাই অনেকে জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার করে থাকে । এসব সেটের অধিকাংশেই সিস্টেম আপডেটের কোনো অপশন থাকে না । যে কারণে অনেকেই এ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভারসনে রুপান্তর করতে পারে না । বরতমানে এ্যান্ড্রয়েডের লেটেষ্ট ভার্সন হচ্ছে ‘জেলি বিন’ যদি ইনস্টল করা যেত তাহলে তো আর কথাই নেই । হ্যাঁ, এমনই একটি সফটওয়্যারই আমরা আপনাদের জন্য দিচ্ছি, যা আপনার এ্যান্ড্রয়েডের জিঞ্জারব্রেডকে জেলি বিন-এ রুপান্তরিত করবে ।  সফটওয়্যারটি যা করবে :-
১. স্মারটফোনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে,
২. মেন্যুর আইকনগুলো পরিবরতন করবে,
৩. মেন্যুটি মূলত: স্লাইডিং প্রকৃতির হবে,
৪. সফটওয়্যারটিতে কিছু উইজেট থাকবে, আবার কিছু ডাউনলোড করে নিতে হবে । এগুলো প্রয়োজনীয় এবং আকরষনীয় ,
৫. ’গো লকার’ নামক একটি সফটওয়্যার, যা আপনার স্মারটফোনের লক স্ক্রিনকে আগের আরো আকরষনীয় করে তুলবে ।
এছাড়া আরো কিছু সুবিধা এতে যুক্ত আছে যা খুবই আকরষনীয় ।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে, আমাদের সাথে যুক্ত হতে পারেন, পরবরতী আপডেটের জন্য, নিচের লাইক বাটনে ক্লিক করে । সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । ধন্যবাদ!